রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ
২২ মে ২০২৬, ০৯:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় সাংবাদিক এম আজিজুল ইসলামের পৈতৃক বাড়িতে হামলা, মারধর ও টিনের বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের দুই সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সাংবাদিক আজিজুল ইসলামের বাবা ও চাচাদের সঙ্গে প্রতিবেশী মাইন উদ্দিনের দীর্ঘদিন ধরে ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে মাইন উদ্দিনের পরিবারের ১০ থেকে ১৫ জন নারী-পুরুষ দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় তারা জমিতে থাকা টিনের বেড়া ভাঙচুর করেন। বাঁধা দিতে গেলে আজিজুল ইসলামের পরিবারের দুই সদস্যকে মারধর করা হয়।
ভুক্তভোগী কামাল মিয়া বলেন, ১২ শতাংশ জমির মালিক আমরা, পৈতৃক ও ক্রয়সূত্রে। জমির দখল ঠিক রাখতে এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে টিনের বেড়া দিয়েছিলাম। সকালে প্রতিপক্ষ ওই জমি নিজেদের দাবি করে বেড়া ভাঙচুর করে এবং বাঁধা দিলে আমাদের মারধর করেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।
তবে ভাঙচুরের কথা স্বীকার করে হেপি বেগম দাবি করেন, ওই জমি আমাদের। নিজেদের জমি দখলে নিতেই টিনের বেড়া ভেঙেছি।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক এম আজিজুল ইসলাম। এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে প্রতিপক্ষের পরিবারের সদস্যরা অশ্লীল মন্তব্য করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সকালে একটি পক্ষ টিনের বেড়া ভাঙচুর করেছে। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা