রায়পুরায় নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
২৯ জুন ২০২৬, ০৫:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৩ দিন পর তাসকিয়া আক্তার নামে ৭ বছরের এক কন্যা শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দির চরের ফাঁকা মাঠ হতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, তিনদিন আগে (২৫ জুন) বেলা ১১টার দিকে মধ্যনগর গ্রামের মামুন মিয়ার ৭ বছরের মেয়ে তাসকিয়া বাড়ি হতে নিখোঁজ হয়। পরে খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে থানায় জিডি করেন মেয়েটির পরিবার। পরিবারসহ পুলিশ এলাকার বিভিন্ন স্থানে মেয়েটির সন্ধান করেও পায়নি। সোমবার সকালে বালুয়াকান্দির চরে অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করে ও থানার পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা