রায়পুরায় গোসল করতে নেমে খালের পানিতে ডুবে ৪ কন্যা শিশুর মৃত্যু
১৬ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে একই সাথে ৪ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ২ শিশু গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিশু শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, মাদ্রাসার বিরতির পর একসাথে ৬ জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। পরে ৬ জনের মধ্যে দুইজন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে চার জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে তিন জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপরজনের মরদেহ পারিবারিক জিম্মায় বাড়িতে নেয়া হয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১ টায় তিন জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যাচ্ছিল না।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নাজমুল হাসান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর লাশ সনাক্ত করা হয়েছে। আরো দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এক শিশু পারিবারিক ভাবে বাড়িতে নেয়া হয়েছে বলে শুনেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মূলত সাঁতার না জানার কারণে পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়েছে। সাঁতার না জেনে শিশুরা যাতে পানিতে না নামে সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সরকারিভাবে নিহতদের পরিবারকে তাৎক্ষনিক ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা