রায়পুরায় নৌকা প্রতিকের পক্ষে শোডাউন
২৫ ডিসেম্বর ২০১৮, ০২:৩০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
রায়পুরা প্রতিনিধি
নরসিংদী-৫ (রায়পুরা) নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রাজনীবিদ রাজিউদ্দিন আহমেদ রাজুর নৌকার প্রতীক এর পক্ষে শোডাউন করা হয়েছে। নৌকার পক্ষে জনমত গড়ে তুলতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ শোডাউন অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন মরজাল কাজী বশির উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ওয়ান্ডার পার্কের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সদস্য লাইলা কানিজ লাকী।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনন্দ উল্লাসের মাধ্যমে বাদ্যযন্ত্র বাজিয়ে এই শোডাউনটি মরজাল কেএমবি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করা হয়। দিনভর রায়পুরা পৌরসভাসহ চান্দেরকান্দি, অলিপুরা, পলাশতলী ও রাধারনগর ইউনিয়ন প্রদক্ষিণ করে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে পুণরায় মরজাল এসে শেষ হয়।
এসময় লাইলা কানিজ লাকি তার বক্তব্যে বলেন, আগামী ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে দ্বিধা দ্বন্দ্ব ভুলে সকলে মিলে নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন, মরজাল ইউপি চেয়ারম্যান সানজিদা আক্তার নাসিমা, মরজাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, মরজাল ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মজিবুর রহমান ও সহ-সভাপতি দুলাল মিয়া প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
বিষয় : জাতীয়-নির্বাচন , রায়পুরা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি