রায়পুরায় গণকবরের সামনে ফেলা হচ্ছে আর্বজনা
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
মো. আব্দুল কাদির ॥
নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের গণকবরের সামনে অবাধে ফেলে রাখা হচ্ছে বাসাবাড়ির ময়লা-আর্বজনা। অথচ উপজেলার প্রাণকেন্দ্র মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পাশেই গণ কবরটির অবস্থান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গণকবরের পূর্বদিকে গড়ে ওঠেছে অনেকগুলো বহুতল ভবন। আর এসব ভবনের ভাড়াটিয়ারা তাদের উচ্ছিষ্ট খাবার, অপচনশীল পলিথিন, প্লাষ্টিকের বোতল ও আর্বজনা ফেলে রাখছেন গণকবরের সামনে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ ও নষ্ট হচ্ছে স্থানটির সৌন্দর্য্য। বর্তমানে গণকবরের সামনের অংশ ভাগাড়ে পরিনত হয়েছে। যাদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছে স্বাধীনতা ও লাল সবুজের পতাকা তাঁদের স্মৃতিবিজড়িত গণকববটি অযন্তে অবহেলায়। এর সঠিক রক্ষণাবেক্ষণ ও স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পবিরারের সদস্যরা।
রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মো. নজরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের সামনে অবস্থিত গণকবরের এ পরিস্থিতি আমাদের জন্য লজ্জাজনক। বিশেষ দিবস এলে আমরা শহীদদের স্মরণ করি, তারপর ভুলেই যায় তাদের অবদান। তিনি বলেন, উপজেলা প্রশাসনের দায়িত্ব শুধু বিশেষ দিন নয় সারাবছরই যেন স্থানটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকতা মো. শফিকুল ইসলাম বলেন, গণকবরের পাশে আর্বজনা ফেলে রাখা দেশ ও জাতির জন্য অপমানজনক। আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর