রায়পুরায় নদীতে গোসলে নেমে রহস্যজনক মৃত্যু
০৯ জুলাই ২০১৯, ০৬:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
রায়পুরা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরায় নয়ন মিয়া (৩৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত নয়ন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেড়াতলী গ্রামের হারুন আলীর ছেলে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মা আলেকজান জানান, আমার মেঝো ছেলে নয়ন মিয়া রবিবার (৭ জুলাই) তার স্ত্রী ও ৪ বছরের সন্তান তুহিনকে নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের গৌরিপুর গ্রামে চাচাত শ্যালিকার জামাই ওমর ফারুকের বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে জরুরী কাজ থাকায় পরদিন নয়ন তার স্ত্রী ও ছেলেকে সেখানে রেখে বাড়ি ফিরে আসে এবং কাজ শেষে ঐদিনই বিকালে স্ত্রী সন্তানকে আনতে আবারও ঐ বাড়িতে যায়।
নিহতের স্ত্রী সখিনা বেগম জানান, ঐদিন বিকালে পার্শ্ববর্তী মেঘনা নদীতে নৌকা দিয়ে গোসল করতে যায় নয়ন। এসময় সে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে সাথে সাথে নিখোঁজ হয়। ৫/৭ মিনিট পর খানিকটা দূরে তাকে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ভৈরবের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার