রায়পুরার মেঘনা নদীতে গরুবাহি নৌকায় ডাকাতের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
২০ জুলাই ২০১৯, ১০:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গরুবাহি নৌকায় ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতের গুলিতে মোন্তাজ মিয়া (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (২০ জুলাই) বিকালে উপজেলার নিলক্ষা ও চরমধুয়া ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
নিহত গরু ব্যবসায়ী মোন্তাজ মিয়া একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সাদত আলীর ছেলে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও অন্যান্য নৌকার মাঝি ও যাত্রীরা জানান, ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীঘর বাজার থেকে গরু বেচাকেনা শেষে গরুবাহি নৌকাযোগে রায়পুরায় ফিরছিলেন ৮/১০ জন গরু ব্যবসায়ী। নৌকাটি রায়পুরার নিলক্ষা ও চরমধুয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পৌঁছালে স্পিডবোটযোগে একদল ডাকাত নৌকাটির গতিরোধ করে। টের পেয়ে নৌকায় থাকা কয়েকজন গরু ব্যবসায়ী টাকা রক্ষা করতে পানিতে ঝাাঁপিয়ে পড়েন। এসময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে সঙ্গে থাকা টাকা ও নৌকায় থাকা অন্যান্য ব্যবসায়ীদের কুপিয়ে ও গুলি করে টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার গরু ব্যবসায়ী জুলহাস মিয়া (৫০), আব্দুর রউফ (৫৫), মানিক মিয়া (৪৮) ও আসাদ মিয়া (৪২) আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুনেছি একজন আহত হয়েছেন, এরবেশি আহত হওয়ার তথ্য এখনও পাওয়া যায়নি
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার