রায়পুরার দুই ইউপি’র চেয়ারম্যান উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
২৫ জুলাই ২০১৯, ১০:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর রায়পুরায় দুইটি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের (চেয়ারম্যান পদে) বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরমধ্যে রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম তপন (চশমা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাফায়েত উল্লাহ শিশু।
ডৌকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: মাসুদ ফরাজী (টেলিফোন), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের সোহেল পারভেজ।
এছাড়া একইদিন জেলার বিভিন্ন উপজেলায় ৬টি ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এসময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল তৎপর।
এ উপ-নির্বাচনে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১০ জন ও জেলার অন্যান্য ইউনিয়নের ৬টি ওয়ার্ড উপ নির্বাচনে মেম্বার পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ওয়ার্ডগুলো হলো-রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের ২নং, উত্তর বাখরনগর ইউনিয়নের ৪ নং, শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ৯নং, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ৫নং, চন্দনবাড়ি ইউনিয়নের ৮নং ও নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড।
নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার