রায়পুরার মাদরাসায় বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
মো. আব্দুল কাদির:
নরসিংদীর রায়পুরার ভেলুয়ারচর দারুস সুন্নাহ ইসলামীয়া মাদরাসা ও এতিমখানার শতাধিক ছাত্রের মধ্যে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ, সিপারা ও কায়দা বিতরণ করেছে ভেলুয়ারচর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর দারুস সুন্নাহ ইসলামীয়া মাদরাসা ও এতিমখানা মাঠে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আব্দুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আজান।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে কোরআন শরীফ বিতরণের এই মহতি উদ্যোগের প্রশংসা করে আগামী দিনে সংগঠনের সাফল্য কামনা করেন। ওই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম শ্রীনগর ইউপি সদস্য আব্দুর রহমান, হোসেন মিয়া, মাদরাসার পিন্সিপাল মুফতি সাইদুল হক, মাওলানা ওবাইদুল্লাহ্, সিবাগাতুল্লাহ, বেলাল আহমেদ, ধারাভাষ্যকার ইব্রাহীম খলিল প্রমুখ। পরে সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভেলুয়ারচর কবরস্থানের উন্নয়নের কাজের জন্য আর্থিক অনুদান হিসাবে কবরস্থানের সভাপতির হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার