রায়পুরায় “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর সম্ভাব্য স্থান পরিদর্শনে শিল্পমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন নরসিংদী-৪ এর সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিল্পমন্ত্রী সম্ভাব্য স্থান হিসেবে জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়ন ও আমীরগঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী পূর্বকান্দি ব্রীজের পাশে খাস জমিসহ বিল এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিল্পমন্ত্রী বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত মোতাবেক বিভাগীয় পর্যায়ে নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কারণ নরসিংদী একটি শিল্পপ্রধান এলাকা। রায়পুরার মির্জানগর ও আমীরগঞ্জের মধ্যবর্তী এই এলাকার পরিবেশ অত্যন্ত সুন্দর। এ বিষয়ে আমি স্থানীয় এমপি, সাবেক মন্ত্রী আমাদের নেতা রাজিউদ্দিন রাজু সাহেবের সাথে আলাপ করেই পরবর্তী পদক্ষেপ নেব।
এসময় মন্ত্রীর সাথে ছিলেন, ‘নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন’ পরিষদের প্রধান উপদেষ্টা ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক ডিন ড. মনিরুজ্জামান, বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব সাংবাদিক হলধর দাস, যুগ্ম আহ্বায়ক এম.এ বাশার বাচ্চু, বাস্তবায়ন পরিষদের সিনিয়র সদস্য মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর সরকার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে মন্ত্রী ড. মনিরুজ্জামানকে সাথে নিয়ে “আদিয়াবাদ সাহিত্য ভবন ও ভাষাতত্ত্ব কেন্দ্র” পরিদর্শন করেন। এসময় কেন্দ্রটির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী এর বিকাশ সাধনে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার