শিবপুরে 'উপজেলা দিবস' উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৩ অক্টোবর ২০২০, ০৮:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
শেখ মানিক:
আজ ২৩ শে অক্টোবর। ১৯৮৪ সালে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গ্রাম বাংলার জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ ঘোষণা করেন। নরসিংদীর শিবপুরে “উপজেলা দিবস” উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শিবপুর উপজেলা পরিষদের গেইটের সামনে এই র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈরি আবহাওয়ার মাঝেও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়ার নেতৃত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা জাপার সহ-সভাপতি শফিকুল ইসলাম সাত্তার, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাতাব, উপজেলা কৃষক পাটির সভাপতি হাবিজ উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা আবু আসাদ ও আমানুল্লাহ মৃধা প্রমুখ। এসময় উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা