বাঘাব ইউপি’র সাবেক চেয়ারম্যান জলিল ভূঁইয়া আর নেই
২৮ অক্টোবর ২০২০, ০৪:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ভূঁইয়া (৮০) মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা পাঁচ মিনিটে শিবপুরস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার সকাল ১১টায় শিবপুর আশরাফিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা নামাজ বাদ যোহর নিজ গ্রামের বাড়ী লামপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়।
প্রথম জানাজা নামাজে উপস্থিত ছিলেন শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঞা প্রমুখ।
প্রথম জানাজা নামাজ পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে ওসি মোল্লা আজিজুর রহমানসহ পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা