আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল একজন ত্যাগী নেতা: মনজুর এলাহী
১১ নভেম্বর ২০২০, ০৮:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
এস. এম আরিফুল হাসান:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী বলেছেন, আব্দুল কাদের ভূইয়া জুয়েল হলেন একজন ত্যাগী নেতা। তিনি বিএনপির দু:সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সারাদেশে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আমাদের কৃতী সন্তান। নরসিংদী থেকে জাতীয় নেতা হওয়ায় আমরা তাকে নিয়ে গর্বিত। বর্তমানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ যেন জুয়েল ভাইকে দ্রুত সুস্থতা দান করেন সেই কামনা করছি।
তিনি বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের রোগ মুক্তি কামনায় উপজেলা বিএনপির কার্যালয়ে শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন।
শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাৎ হোসেন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন (ভিপি নাসির), সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরে আলম মোল্লা, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা, শিবপুর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সোহাগ ভূইয়া প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা