শিবপুরে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, দুইজন গ্রেপ্তার
১৯ নভেম্বর ২০২০, ০২:০৯ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শিবপুর উপজেলার কুন্দারপাড়ার একটি ধান খেতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন বুধবার (১৮ নভেম্বর) রাতে শিবপুর মডেল থানায় গণধর্ষণের মামলা করেছেন নির্যাতিতা ওই নারী।
এ ঘটনায় রাতেই শিবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী আক্তার হোসেন (৩০) রায়পুরা উপজেলার সাহেরচর এলাকার মোমরেজ খানের ছেলে এবং অপরজন একই এলাকার জামির আলীর ছেলে রহিম খান (৩২)।
এঘটনার অপর অভিযুক্ত মোমেন ওরফে মোনায়েম খান (২৬) পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী ওই নারী নরসিংদী সদর উপজেলার একটি মোমবাতি ফ্যাক্টরীতে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। একই স্থানে কাজ করতে গিয়ে পরিচিত হয় সালমা আক্তার নামে এক নারীর সাথে। তার সূত্র ধরে সালমার ভাই অভিযুক্ত আক্তার হোসেনের সাথে মোবাইলে কথোপকথন চলে, গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এরই জের ধরে গত পরশু (১৭ নভেম্বর) বিয়ের কথা বলে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন আক্তার হোসেন। পরবর্তীতে আক্তার হোসেন তার দুই সহযোগীসহ সিএনজি যোগে বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে। পরে শিবপুরের কুন্দারপাড়ার একটি নির্জন স্থানের ধান খেতে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
এ ঘটনার পরদিন বুধবার রাতে আক্তার হোসেনসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন নির্যাতিতা ওই নারী। রাতেই অভিযুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করলেও অপর আরেক অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।
শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, নির্যাতিতা ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ (বৃহস্পতিবার) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকেও গ্রেপ্তারে অভিযান চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি