শিবপুরে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত
২২ নভেম্বর ২০২০, ০৫:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের কুমরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আলী হোসেন (২০)। সে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামের নূরুল হকের ছেলে। নিহত আলী হোসেন ইটাখোলা বাস স্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতো।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীরা জানান শিবপুর থেকে ছেড়ে আসা একটি মোটর সাইকেল কুমরাদী এলাকায় আসলে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলী হোসেন নিহত হয়। এসময় পিক-আপ ভ্যানে ড্রাইভার পালিয়ে যায়।
খবর পেয়ে শিবপুর মডেল থানা ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা