শিবপুরে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালন

১৬ ডিসেম্বর ২০২০, ০২:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম


শিবপুরে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালন

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে শিবপুর মুক্তি স্মারকে পুস্পস্তবক অর্পণ, প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি মনজুর এলাহী, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, সদস্য সচিব নূরে আলেম মোল্লা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহাবুব খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন মামুন প্রমুখ।



এই বিভাগের আরও