শিবপুরে ফিরোজা-আরিফ মহিলা উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ
৩০ ডিসেম্বর ২০২০, ০১:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে স্থানীয় ফিরোজা-আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থ অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে উপজেলার দত্তেরগাঁওস্থ ফিরোজা-আরিফ মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয় প্রাঙ্গণে রায়পুরার সাইদুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান। ফিরোজা-আরিফ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মো: নুরুল আলম খানের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক নিপা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (এস,বি ঢাকা) আশিকুল হক ভূঞা, নরসিংদী জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সেলিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিছ, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন দর্জি, দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি এস এম আরিফুল হাসান, স্থানীয় ইউপি সদস্য চাঁন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এছাড়া কম্বল বিতরণের পূর্বে ফিরোজা-আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (এস,বি ঢাকা) আশিকুল হক ভূঞা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকশানা বিলকিছ, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন দর্জি, দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি এস এম আরিফুল হাসান, স্থানীয় ইউপি সদস্য চাঁন মিয়া প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা