শিবপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ
২৮ জানুয়ারি ২০২১, ০৭:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
শেখ মানিক:
নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিবপুর উপজেলায় শীতার্ত অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শিবপুর পৌরসভার দুই শতাধিj দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাপুসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক বাবু বিনয় কৃষ্ণ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আবদুল খালেক, বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগের সহসভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা