শিবপুরে ফসলী জমির মাটি যাচ্ছে ইট ভাটায় নেয়ায় ৩ লাখ টাকা জরিমানা
১০ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে অবৈধভাবে ফসলী জমির মাটি ইট ভাটায় নেওয়া এবং গ্রামীণ জনপদের পাকা ও কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতিসাধন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৫ টি মাটি বহনকারী ট্রাক আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক এ অভিযানের নেতৃত্ব দেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার দুলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গাড়িগুলো আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আনা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে ১৫ টি গাড়ির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক জানান, একটি সংঘবদ্ধ চক্র শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফসলী জমি থেকে মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে। এতে জমির উর্বরতা কমে নষ্ট হচ্ছে ফসলী জমি। এছাড়া অবৈধভাবে মাটি কেটে ট্রলি ও ট্রাক দিয়ে বহন করায় গ্রামীণ জনপদের পাকা ও কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা