শিবপুরে পিকআপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১
০২ এপ্রিল ২০২১, ০৩:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই চালকের এক সহযোগীও। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে শিবপুরের ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পুরান্দিয়াতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যান চালকের নাম মো. এমরান মিয়া (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের মৃত কাছম আলীর ছেলে। দুর্ঘটনার সময় ওই পিকআপ ভ্যানটি মাছ আনতে ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদীর মনোহরদীতে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুরান্দিয়া এলাকায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আকারে ছোট পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাছবাহী পিকআপ ভ্যানটির চালক মো. এমরান মিয়ার মৃত্যু হয়। এ সময় আহত হন তার সহযোগী হান্নান মুন্সী (৩৫)। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে নিহত এমরানের লাশ থানায় নিয়ে যাওয়া হয় এবং আহত হান্নান মুন্সীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
শিবপুর থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান খান জানান, নিহত এমরান মিয়ার পরিবারের সদস্যদের অনুরোধে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে নরসিংদী সদর হাসপাতাল থেকে আহত হান্নানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর