শিবপুরে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই খাদ্যসামগ্রী বিতরণ
২৭ এপ্রিল ২০২১, ০৪:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ। উপজেলা প্রশাসনের নাকের ডগায় পুলিশের উপস্থিতিতে এক হাজারের অধিক লোক জমায়েত করে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় অসহায় ও দু:স্থদের মাঝে এসব খাদ্য সহায়তা দেয়া হয়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচশতাধিক নারীদের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, সেমাই প্যাকেট ও ১টি করে শাড়ী।
উপজেলা যুবলীগের কার্যালায়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, ইসমত আরা হ্যাপী, সুরাইয়া বেগম ইভা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহের নিগার হোসেন তন্বয়, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ সুমি সরকার (ফাতেমা), সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্মামী প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা