শিবপুরে সাবেক এমপি কিরন খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন
২৮ এপ্রিল ২০২১, ০১:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদী-৩ (শিবপুর) আসনের আওয়ামীলীগের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) এ উপলক্ষে শিবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকালে সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার মজলিশপুরস্থ শহীদ রবিউল আউয়াল খান কিরণ’র সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য মো: জহিরুল হক ভূঞা মোহন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাভাপতি হারুনুর রশীদ খান, ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিবপুর উপজেলা যুবলীগের সভাপতি মাহবুর আলম মোল্লা তাজুল, শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া ও সাধারণ সম্পাদক ফারুক খান, সাধারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জাহিদুল হক দিপু প্রমুখ।
এরপর স্থানীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন। এছাড়া অনুষ্ঠানে শিবপুরের ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালের ২৮ এপ্রিল উপজেলার যোশর ইউনিয়নের লেটাবর বাজার থেকে নির্বাচনী প্রচারণা সভা শেষে শিবপুর ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের খড়কমারা সিএন্ডবি ব্রীজ সংলগ্ন স্থানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রবিউল আউয়াল খান কিরণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা