শিবপুরে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই
২০ মে ২০২১, ০৫:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে মাছিমপুর ইউনিয়নের ইছব নগর বাজারে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ মে) দিবাগত রাত ২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারন জানা যায়নি।
খবর পেয়ে আশেপাশের লোকজন এসে প্রায় দু'ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একটি মুদির দোকান, একটি সার ও কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এতে দোকানের মালামাল ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন দোকান মালিকরা।
দোকান মালিক মোশারফ হোসেন খোকা জানিয়েছেন, কীভাবে আগুন লেগেছে, তা আমাদের জানা নেই। খবর পেয়ে এসে দেখি, মার্কেটে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে আশ্বাস দিয়েছেন মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার (কালা মিয়া)।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা