শিবপুরে নদী থেকে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
১১ আগস্ট ২০২১, ০৭:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে পাহাড়িয়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ আগষ্ট) বিকালে উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরন গ্রামের পাগলারটেক এলাকার পাহাড়িয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিলশরন গ্রামের পাগলারটেক এলাকার স্থানীয় কয়েকজন পাহাড়িয়া নদীতর মাঝখানে কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় অর্ধ গলিত একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীনুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিকালে লাশটি উদ্ধার করে। অজ্ঞাতনামা লাশটি ৩০/৩৫ বছর বয়সী নারীর লাশ বলে ধারনা করছে পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, বিলশরন গ্রামের পাগলারটেক এলাকার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাহাড়িয়া নদী থেকে একজন অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়েছে। অর্ধগলিত হওয়ায় তাত্ক্ষণিকভাবে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা