শিবপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে দুলালপুর ইউনিয়নের চিনাদী বিলে এই ঘটনা ঘটে। দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো, দুলালপুর ইউনিয়নের দরগাবন্দ গ্রামের মো: আলীর কন্যা শারমিন আক্তার (৭) এবং সাধারচর ইউনিয়নের সাধারচর গ্রামের সুমন মিয়ার কন্যা মিনহা আক্তার (৭) ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুলালপুর ইউনিয়নের দরগাবন্দ গ্রামের দুই শিশুকে নৌকায় ঘুরানোর কথা বলে চিনাদী বিলে নিয়ে যায় কামাল নামে এক যু্বক। কিছুক্ষন পর কামাল ফিরে আসলেও আর ফেরেনি দুই শিশু। সময় অতিক্রান্ত হয়ে দুপুর গড়িয়ে বিকেল হলে সবাই খোঁজাখুজি শুরু করেন। এরমধ্যে কামালকে চাপ দিলে সে বিলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। পরে গ্রামবাসী বিল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ বলেন, কামাল মিয়া (২৫) নামে ঐ ব্যাক্তি দরগাবন্দ গ্রামে তার বোনের বাড়িতে থাকতো। সে দুইজনকে বিলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। কামালকে আটক পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, চিনাদী বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত চাঞ্চল্যকর কোনো তথ্য পাইনি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা