সরকারের সিদ্বান্ত মেনে স্কুল কলেজ পরিচালনা করতে হবে: জহিরুল হক মোহন এমপি
১১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন বলেছেন, সরকারের সিদ্বান্ত মেনে স্কুল কলেজ পরিচালনা করতে হবে। যেভাবে নির্দেশনা দেওয়া আছে, সেভাবে প্রতিষ্ঠান চালাতে হবে। শিক্ষক শিক্ষার্থী সকলকে অবশ্যই মাস্ক পড়তে হবে।
শনিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার হরিহরদী স্কুল এন্ড কলেজ এর দ্বিতীয় তলা ভবনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ উপলক্ষে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, করোনার থাবায় দীর্ঘ প্রায় ১৮ মাস গোটা পৃথিবী থমকে গিয়েছিল। তার মধ্যেও আমরা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে, সুকৌশলের কারণে দেশের উন্নয়ন, জাতীয় অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সীমিত আকারে হলেও আমরা সক্ষমতা লাভ করেছি। দেশের অর্থনীতির অবস্থা আশপাশের দেশের চাইতে ভাল রয়েছে।
নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নরসিংদীর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন তাপসী রাবেয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাছিহুল গনি স্বপন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা