শিবপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি’র নারী সদস্য নিহত
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় কমলা বেগম (৬২) নামে স্থানীয় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার ইটাখোলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাব ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কমলা বেগম বাঘাব ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের (সংরক্ষিত) সদস্য। তিনি একই ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের চাঁন মিয়ার স্ত্রী ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে শিবপুর উপজেলা আওয়ামীলীগের এক দলীয় সভায় যোগ দিতে নিজ বাড়ি কুন্দারপাড়া থেকে শিবপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইউপি সদস্য কমলা বেগম। তিনি ইটাখোলা মোড় এলাকায় পৌছে পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় নরসিংদী অভিমুখী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বাঘাব ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হুমায়ুন কবির বলেন, দলীয় এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে বাস চাপায় নিহত হন ।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, হাসপাতাল নেয়ার পথে মারা যান তিনি। ইতোমধ্যে বাসচালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা