ইউপি নির্বাচনকে ঘিরে শিবপুরে আওয়ামীলীগের জনসভা
২১ নভেম্বর ২০২১, ০৭:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
মোমেন খান:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নরসিংদীর শিবপুরে আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ইটাখোলা গোল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহসিন নাজির এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব।
এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীগণ বক্তব্য রাখেন এবং চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের ঘোষণা করেন। এসময় প্রতি ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী হলেও তাদের মধ্যে যে কেউ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাবেন তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা