শিবপুরে নিখোঁজের ৯ দিন পর রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার
১২ ডিসেম্বর ২০২১, ০৬:০২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে নিখোঁজের ৯ দিন পর রুবেল ভুইয়া (১৮) নামে এক রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে শিবপুর উপজেলার মাছিমপুর দক্ষিনপাড়া গ্রামের একটি ধান খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল ভুইয়া শিবপুরের মাছিমপুর গ্রামের মৃত কাজল ভুইয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি খেতে ব্যান্ডমিন্টন খেলতে যায় রাজমিস্ত্রি রুবেল ভুইয়া। বাড়িতে না ফেরায় রাত ১০টার দিকে তার মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন খেলার মাঠ ও আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। এঘটনায় পরদিন ৪ ডিসেম্বর শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই মো: আতিফ হাসান। রোববার বিকালে মাছিমপুর দক্ষিনপাড়া গ্রামের একটি ধান খেতে ধান কাটার সময় অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পড়নের কাপড় অন্যান্য আলামত দেখে মরদেহটি রুবেল ভুইয়ার বলে শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানসহ শিবপুর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, ধান খেতে অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। এসময় মরদেহটি নিখোঁজ রুবেলের বলে শনাক্ত করে পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করাসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা