শিবপুরে গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন
১৮ জানুয়ারি ২০২২, ০৮:১২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম। তিনি মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকালে উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপাড়া গ্রামে নির্মাণাধীন ১০টি ঘর পরিদর্শন করেন।
এসময় তিনি ঘরগুলোর সঠিক পরিমান যাচাইসহ নির্মাণ সামগ্রী ইটা, বালি, রড, সিমেন্ট, কাঠ, দরজা জালানা ইত্যাদির গুনগতমানও যাচাই করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের আবাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে এই প্রকল্প গ্রহণ করেছেন। ফলে আমরা সঠিকভাবে ঘরগুলো নির্মাণে কাজ করছি। আপনাদেরও সার্বিক সহযোগিতা কামনা করছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ জানান, শিবপুরে তৃতীয় পর্যায়ে খাসজমিতে ৩৯টি ও অধিগ্রহনকৃত জমিতে ১৭টি মোট ৫৬ ঘর নির্মাণের কাজ চলছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, চক্রধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনুজির আহমেদ খান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুম উপজেলার সৈয়দ নগরে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত উপজেলার কাচারচরে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা