শিবপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
০২ মার্চ ২০২২, ০৪:৫১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, উন্নয়নমুলক কর্মকান্ড বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।
এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চারজন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আজিজুর রহমান খান বুলু, আব্দুল বাতেন বিএসসি, আব্দুল হাই মৃধা ও মোশারফ হোসেন কিরণ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিবপুরের উন্নয়ন চিত্র উপস্থান করেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোঃ রুহুল সগীর।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা