শিবপুরে ট্রাকের চাপায় এক নারী নিহত
০৩ মার্চ ২০২২, ০৮:৪৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে মালবাহী ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী শিবপুরের সৃষ্টিগড় এলাকার আবদুল মজিদের স্ত্রী মাকসুদা বেগম (৩০)।
স্থানীয়রা জানান, বিকেলে রডবাহী একটি ট্রাক শিবপুর কলেজ গেইট মোড় হতে ইটাখোলার দিকে আসছিলো। এসময় ইটাখোলাগামী আরেকটি সিএনজি মালবাহী ওই ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। ওভারটেক করার সময় রোড ডিভাইডারের পিলারে ধাক্কা খেয়ে সিএনজিটি একপাশে কাত হয়ে যায়। এতে সিএনজিতে থাকা মাকসুদা বেগম নামের ওই নারী ওল্টে রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকটির পেছনের চাকা ওই নারীর শরীরের ওপরে ওঠে যায় এবং চাকা শরীরে ওঠে থাকা অবস্থায়ই থেমে যায় ট্রাকটি।
দুর্ঘটনার পর পরই ট্রাকচালক, হেলপার ও সিএনজি চালক পালিয়ে যায়। ট্রাকটি বেশ ভারী হওয়ায় এবং এটির ইঞ্জিন চালু না হওয়ায় বিকেল পাঁচটা অব্দি মরদেহটি ট্রাকের চাকার নীচ হতে বের করা যায়নি। পরে শিবপুর ফায়ার সার্ভিস বিকেল পাঁচটার দিকে চাকার নীচ থেকে মরদেহ উদ্ধার করে।
শিবপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো: হুমায়ুন জানান, আমরা পৌনে চারটার দিকে ফোন পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মালবাহী ট্রাকের নিচ থেকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও