শিবপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিম
০২ এপ্রিল ২০২২, ০১:৪৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৃতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপাড়া গ্রামে এসব ঘর পরিদর্শন করা হয়।
এসময় নির্মাণ করা ১০টি ঘর পরিদর্শন করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ পরিচালক (অর্থ ও বাণিজ্য) আবি আব্দুল্লাহ (উপ সচিব), উপ পরিচালক (জরিপ) মহঃ মনিরুজ্জামান (উপ সচিব)।
পরিদর্শনকালে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ইবনুল হাসান ইভেন, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির আহমেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ঘর পাওয়া উপকার ভোগীদের সাথে মতবিনিময় করেন পরিদর্শক টিম। এসময় কর্মকর্তারা উপকারভোগীদের সাথে কথা বলে তাদের বিস্তারিত খোঁজ খবর নেন।
এসময় উপ সচিব আবি আব্দুল্লাহ বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের আবাসনের জন্য আধা পাকা এসব ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। যাতে ভূমিহীন ও গৃহহীনরা নিরাপদে বসবাস করতে পারেন। আপনারা এসব ঘর পরিস্কার পরিচ্ছন্ন করে রাখবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত জানান, বর্তমানে তৃতীয় পর্যায়ে চক্রধা ইউনিয়নে ১০টি, যোশর ইউনিয়নে ২৫টি ও পুটিয়া ইউনিয়নে ৪টি সর্বমোট ৩৯টি ঘর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া শিবপুরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলার জয়নগর, দুলালপুর, আয়ুবপুর ইউনিয়নে মোট ৫১টি ঘর নির্মাণ করা হয়। এসব ঘর পাওয়া বাসিন্দারা এখন খুবই আনন্দিত এবং তাদের জীবন যাত্রার মান পাল্টে গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা