শিবপুরে ফিরোজা-আরিফ মহিলা উন্নয়ন সংস্থার অনুদান বিতরণ
২৮ মে ২০২২, ০৯:২০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ফিরোজা-আরিফ মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মা দিবস উপলক্ষে আলোচনা সভা, দুস্থ ও অসহায়দের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মে) বিকালে উপজেলার দত্তেরগাঁওস্থ সংস্থার কার্যালয়ে এই সভা ও অনুদান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য (যুগ্ম সচিব) শাহনওয়াজ দিলরুবা খান। ফিরোজা-আরিফ মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নিপা আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা শাহানুল ইসলাম অনু।
অনুষ্ঠানে একজন অসহায় বৃদ্ধা নারীকে তার ঘর মেরামতের জন্য ২০ হাজার টাকা, একজন বোবা নারীকে টয়লেট নির্মাণের জন্য ২০ হাজার টাকা, একজন অসহায় অসুস্থ ব্যক্তিকে ৫ হাজার টাকা এবং পানির কল স্থাপনের জন্য একজনকে ৩০ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে যে সকল মায়েরা তাদের সন্তানদের ভালভাবে লেখাপড়া করাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা