শিবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
২৯ জুন ২০২২, ০২:৩০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুন) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
২০২১-২০২২ অর্থ বছরে রোপা আমন ২০২২-২০২৩ মৌসুমে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এসময় উপজেলার ১ হাজার ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জনপ্রতি দুই প্রকারের ২০ কেজি সার ও ৫ কেজি উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা