শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক নূরে আলম মোল্লার ইন্তেকাল
১৪ জুলাই ২০২২, ১০:২০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা নূরে আলম মোল্লা (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর ধানুয়া নিজ বাড়ীতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ আছর শিবপুর ধানুয়া কলেজ মাঠে নূরে আলম মোল্লার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্যকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি খায়রুল কবীর খোকন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।
এছাড়া নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানসহ অন্যান্য স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিবপুরের আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সর্ব মহলের শীর্ষ নেতারা এবং হাজারো মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা