বিএনপির পরিকল্পনায় গ্রেনেড হামলা হয়েছে: সিরাজুল ইসলাম মোল্লা
২৩ আগস্ট ২০২২, ০৮:০৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শেখ রাসেল শিশু কিশোর জাতীয় পরিষদের উপদেষ্টা ও নরসিংদী -৩ (শিবপুর) আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, ১৯৭৫ এবং এর পরবর্তী সময়ে মুজিব পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে একাধিকবার। তারই ধারাবাহিকতায় বিএনপির পরিকল্পনায় গ্রেনেড হামলা হয়েছে। পাকিস্তানের প্রেতাত্মারা এখনও আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলে মিশে আছে। ওইসব প্রেতাত্মাদের প্রতি সকলের নজর রাখতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে নরসিংদীর শিবপুরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শিবপুর উপজেলা শ্রমিকলীগ আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় সিরাজুল ইসলাম মোল্লা আরও বলেন, শ্রমিকদের ঘামের যথার্থ মূল্য দিলে দেশ এগিয়ে যাবে। সকল শিল্প মালিকদের উচিত শ্রমিকদের যথার্থ মূল্য পরিশোধ করা।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা শ্রমিকলীগের আহবায়ক রিপন সরকার, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব জামাল উদ্দিন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ গোস্বামী, বিসিক শিল্পনগরী শ্রমিকলীগের আহবায়ক আবুল বাশার প্রমুখ। সভাশেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি