শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
২৯ আগস্ট ২০২২, ০৮:০৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যার প্রতিবাদে নরসিংদীর শিবপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন ধানুয়া মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এসময় নেতাকর্মীরা জ¦ালানী তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরকারের পদত্যাগের দাবি করেন। বক্তারা বলেন বিএনপির এই আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, সেই সরকারের জনগণের নিকট দায়বদ্ধ থাকে না। এই সরকার ভারতের পদলেহন করে ক্ষমতায় আছে। জনগণ একবার যদি ভোটের সুযোগ পায় নৌকা বঙ্গোপসাগরে ডুবিয়ে দেবে।

উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান মৈশান, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন সরকার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা