শিবপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:০১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মৃত নূরচান ফকিরের ছেলে শহিদুল ওরফে সানাল ফকির (৪৮) এর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়।
গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেন দুলালপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের মেয়ে ভুক্তভোগী নারী নিশা আক্তার।
এর আগে গত রবিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দুলালপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিশা আক্তারের অভিযোগ, সানাল ফকির গত ইউপি নির্বাচনে দুলালপুর ইউপি সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী প্রচারণা করার সময় নিশা আক্তারের সাথে পরিচয় হয় সানাল ফকিরের। এসময় নিশার ফোন নাম্বার চেয়ে নেয় সানাল। কিছুদিন পর থেকে তিনি মোবাইল ফোনে নিশার খোঁজ খবর নিতে থাকেন। একপর্যায়ে নিশাকে বিয়ের প্রস্তাব দেয় সানাল ফকির। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় নিশাকে কু-প্রস্তাব দেয়াসহ বিরক্ত করে আসছিল। এসবের বাধা নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমার চাচাকেও হুমকি দেয়। এই ঘটনার জেরে রোববার রাতে বসতবাড়িতে আগুন দিলে রান্না ঘর ও গোয়াল ঘরের কিছু অংশ পুড়ে যায়।
নিশা জানান, সানাল ফকির একজন চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা। তার স্ত্রী প্রবাসে থাকেন, তার তিন সন্তান রয়েছে। তার উত্যক্তের যন্ত্রণায় আমরা বাড়ির সবাই অতিষ্ঠ। তার ভয়ে সব সময় আতংকে থাকতে হয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে ঘটনা জানিয়ে উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে সানাল ফকির বলেন, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আগুনের ঘটনায় আমি জড়িত নই।
শিবপুর মডেল থানার উপ পরিদর্শক আফজাল হোসেন বলেন, অভিযোগ পাওয়া পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি