শিবপুরে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তায় প্রশিক্ষণ
০৮ নভেম্বর ২০২২, ১১:০৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
শেখ মানিক,শিবপুর:
নরসিংদীর শিবপুরে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা’র) আয়োজনে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ কার্যক্রম অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সালিশ বিষয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দিনব্যাপী শিবপুর উপজেলা পরিষদ কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩০ জন নারী এবং পুরুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্রবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) এর প্রধান পরিচালক লিলি জাহান এর সভাপতিত্বে শিবপুর উপজেলার ইনচার্জ রুবি বেগমের সঞ্চালনায় কর্মশালা উদ্বোধন করেন বমসা’র সাধারণ সম্পাদক শেখ রুমানা। প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ফরিদা ইয়াসমিন।
নারী অভিবাসীদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে আলোচনার সময় এই কর্মশালায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলম ভূঁইয়া, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা