শিবপুরে ছোট ভাই হত্যার ঘটনায় বড় ভাই আটক
১০ নভেম্বর ২০২২, ১২:০১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই সিরাজ খন্দকার (৫০) হত্যার ঘটনায় বড় ভাই ইব্রাহিম খন্দকার (৬০) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দিন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছোট ভাই হত্যার পর বড় ভাই ইব্রাহিম ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার ভোরে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ইব্রাহিম খন্দকারকে আটক করা হয়। এই হত্যার ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। জড়িত অন্যান্যদের আটক করার চেষ্টা চালানো হচ্ছে।
এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও পশ্চিমপাড়া গ্রামে নিহত সিরাজ খন্দকারের নিজের মুরগীর ফার্মে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে দুই ইব্রাহিম খন্দকার ও সিরাজ খন্দকারের বিরোধ চলছিল। বুধবার ইব্রাহীম খন্দকার তার স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ছোট ভাই সিরাজ খন্দকারের মুরগির ফার্মের ভিতরে প্রবেশ করে অতর্কিতে হামলা চালায়। এসময় তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে। সিরাজ খন্দকারের ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শিবপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নরসিংদী সদর হাসপাতাল পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজ খন্দকারকে মৃত ঘোষণা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি