শিবপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় বৃদ্ধ নিহত
২১ নভেম্বর ২০২২, ০৫:০১ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় হাসান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী জেলার রায়পুরা উপজেলার সিরাজনগর নয়াচর এলাকার মৃত তসার উদ্দিনের ছেলে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন হাসান আলী। এসময় ভৈরব থেকে ঢাকাগামী যমুনা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃ্ত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা