শিবপুরে বিনামূল্যে সার, বীজ ও স্বাস্থ্যসেবা পেল ১০ হাজার কৃষক
০৭ ডিসেম্বর ২০২২, ০৩:৫৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
রাকিবুল ইসলাম:
নরসিংদীর শিবপুরে কৃষক ও উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গবাদি পশুর ঔষধ বিতরণ করা হয়েছে। এসময় দিনব্যাপী পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা, মৎস্য ও প্রাণিসম্পদ সেবা এবং পরামর্শ বুথ রাখা হয়। বুধবার দুপুরে দুলালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এসব বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, “এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না” প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়। "বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্য সেবা সংকট মোকাবেলায় জনগণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা খাতে” শিবপুরের ৯ ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান কর্মসূচি শুরু হয় এক সপ্তাহ আগে। এই কর্মসূচীতে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পূর্ব নির্ধারিত ১ হাজার কৃষক জনপ্রতি ১০ প্যাকেট বীজ ও ৩ কেজি করে সার পেয়েছেন। ইতোমধ্যে, ১০ হাজারেরও বেশি কৃষক শীতকালীন সবজি বীজসহ অন্যান্য সেবা পেয়েছেন। এছাড়া পরিবার পরিকল্পনা সেবা ও গবাদি পশু পালনে পরামর্শ দেয়া হয়েছে সকল স্তরের কৃষক ও উদ্যেক্তাদের।
সকল ইউনিয়ন ও পৌরসভায় কৃষি, মৎস, প্রাণীসম্পদ ও স্বাস্থ্য খাতের উন্নয়নে উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে সমন্বিত সেবার এই আয়োজন দেশে এটাই প্রথম বলে দাবী উপজেলা নির্বাহী কর্মকর্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি