শিবপুরে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত
২৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫১ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বানিয়াদি গোলচত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদির কিবরিয়ার
পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক মিয়া। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ফারুক সরকার, এ্যাড. আবুল হাসনাত মাসুম, অধ্যাপিকা বিলকিস সরকার (পুতুল)।
সম্মেলন শেষে এ এস এম জাহাঙ্গীর পাঠান সভাপতি, কাদির কিবরিয়া সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি হারুন মোল্লা ও শামীম কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।
এ সময় জাতীয় পার্টির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা