শিবপুরে শ্রমিকলীগ নেতার স্মরণে দোয়া মাহফিল

০৬ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম


শিবপুরে শ্রমিকলীগ নেতার স্মরণে দোয়া মাহফিল

শেখ মানিক:

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের নরসিংদীর শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত মরহুম মোঃ লিটন সরকারের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইটাখোলা মোড়ে শিবপুর উপজেলা শাখা শ্রমিক লীগের কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসিন নাজির।

শিবপুর উপজেলা শাখা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হিরন প্রধানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি মিস্টার মিয়াসহ জেলা ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।



এই বিভাগের আরও