দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নে ব্যয় কমিয়ে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
১২ জানুয়ারি ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে অর্থনীতি আজ টাল-মাটাল। বিশ্বব্যাপী সারসহ সব ধরণের পণ্য আজ উর্ধমূখী হওয়ার প্রতিটি পদক্ষেপ সাবধানে অতিক্রম করতে হচ্ছে। তাই আগামী দিনের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নে ব্যয় কমিয়ে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে শিবপুরের সরকারী শহীদ আসাদ কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল 'মৃত্যুঞ্জয়ী মুজিব' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শহীদ আসাদ সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বর্তমান সভাপতি শাওন খান প্রমুখ।
বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক টিপুর সাড়ে ৮ লাখ টাকা অর্থায়নে ২২ ফিট প্রস্থ ও ১৮ ফিট দৈর্ঘের “মৃত্যুঞ্জয়ী মুজিব” নামের এই ম্যুরালটির নকশা এবং নির্মাণ করেন ভাস্কর অলি মাহমুদ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি