শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত
২০ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) এর ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শহীদ আসাদ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়াস্থ শহীদ আসাদের সমাধিস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রভাত ফেরীসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শহীদ আসাদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজ, শিবপুর উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ, শিবপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা সাহিত্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ ও শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও পরিবারের লোকজন আসাদের স্মৃতিচারণ এবং আসাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ৬৯ এর ২০ জানুয়ারী তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে (চাঁনখারপুল) এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন আসাদ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা