শিবপুরে সম্মানী ভাতা উত্তোলন করতে পারছেন না বীরমুক্তিযোদ্ধারা
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধারা গত জানুয়ারী মাসের সম্মানী ভাতা উত্তোলন করতে পারছেন না। এতে আর্থিক সংকটে ভুগছেন তারা। এ নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বীরমুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতকে বিষয়টি অবগত করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খানের নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা ইউএনওকে জানান, সারাদেশে বীরমুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা চলমান থাকলেও শিবপুর উপজেলায় জানুয়ারী মাসের সম্মানী ভাতা উত্তোলন করতে পারছেন না তারা। এতে আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন বীরমুক্তিযোদ্ধারা। অনেকে এই ভাতার উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করেন।
এসময় ইউএনও জানান, বীরমুক্তিযোদ্ধাদের জানুয়ারী মাসের ভাতা না পাওয়ার বিষয়টি তিনি অবগত। অনলাইনে ভাতার কার্যক্রম পরিচালিত হওয়ায় কারিগরি সমস্যার কারণে এমনটি হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ^স্থ করেন।
এসময় বীরমুক্তিযোদ্ধারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে পুলিশ হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করে ইউএনওকে বিষয়টি অবগত করেন। ইউএনও এই ঘটনায় দু:খ প্রকাশ করেন। মুক্তিযোদ্ধারা এই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরকে প্রত্যাহারের অনুরোধ জানান।
এ ব্যাপারে ইউএনও বলেন, এটা পুলিশ বিভাগের বিষয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা