বিএনপির যুগ্ম মহাসচিবের বাড়িতে অগ্নিসংযোগ, গাড়িতে হামলা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১১ এএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনের বাড়িতে অগ্নিসংযোগ, গাড়িতে হামলা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিবপুর উপজেলা বিএনপি। সোমবার সকালে উপজেলার ইটাখোলার শাষপুর শহীদ মিনার এলাকায় এই বিক্ষোভ করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে শহীদ মিনার এলাকায় সমাবেশ করেন তারা।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনের বাড়ি ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ, পরে দফায় দফায় খায়রুল কবীর খোকনের গাড়িতে হামলা এবং খায়রুল কবীর খোকন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও খায়রুল কবীর খোকনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে অভিযোগ করা হয়। পরে দফায় দফায় খায়রুল কবীর খোকনের গাড়িতে হামলা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা