শিবপুর উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
০৬ মার্চ ২০২৩, ০৭:১০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ এএম
এস এম আরিফুল হাসান:
সন্ত্রাসীদের গুলিতে আহত শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশীদ খানের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) বাদ আছর শিবপুর পৌরসভা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম খান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফেজ আহমেদ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, পৌর তাঁতী লীগের আহবায়ক জহিরুল ইসলাম শেখ মিঠু প্রমুখ। এছাড়া দোয়া মাহফিলে পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সন্ত্রাসীদের গুলিতে আহত উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন মুফতী শেখ আব্দুল কাইয়ুম।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুঁড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা